1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
“ডিজিটাল বরিশাল” অ্যাপের উদ্বোধণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

“ডিজিটাল বরিশাল” অ্যাপের উদ্বোধণ

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫০৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে “ডিজিটাল বরিশাল অ্যাপ”র উদ্বোধণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসন বরিশালের পরিকল্পনা ও বাস্তবায়নে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের কারিগরি সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বিটিসিএল’র উপ-মহাব্যবস্থাপক শামীম ফকির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন, ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সিইও জিহাদ রানা প্রমুখ। শুরুতে জেলা প্রশাসক ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেন।


সূত্রে আরও জানা গেছে, জেলার প্রখ্যাত ব্যক্তি, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, পর্যটন ইত্যাদির তথ্য নিয়ে “ডিজিটাল বরিশাল অ্যাপ”টি তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীগণ গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!