1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে র‌্যাবের হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কালকিনিতে র‌্যাবের হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫০৮ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনিতে মোঃ স্বজল বেপারী-(২০) ও মোঃ নাজমুল মীর-(২৯) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ৮। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় আসামী স্বজল বেপারীর কাছ থেকে ১৫০পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সীমকার্ড এবং আসামী নাজমুল মীরের কাছ থেকে ১০৫ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত স্বজল বেপারী উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের আতাবর বেপারীর ছেলে। এবং নাজমুর মীর একই উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের হায়দার মীরের ছেলে। তাদের দুইজনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব ও এলাকা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কামান্ড সহকারি পরিচালক জনাব মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ঘন্টা ব্যাপী আলাদা অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। পরে আসামীদেরসহ উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এবং কালকিনি থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে র‌্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!