1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ৫ শ’ অসহায় পরিবারে মধ্যে ঈদ সামগ্রী বিতরণ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ৫ শ’ অসহায় পরিবারে মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৬৬২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় ৫শ’ অসহায় পরিবারে ঈদ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।

মুক্তিযোদ্ধা এ্যাড. কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের সহযোগিতায় আজ শুক্রবার সকালে সংগঠনের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুন অর রশীদ মিরন অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড.উৎপল দাস, প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক মনোজ সাহা, সমাজ কল্যাণ সার্বিক বিভাগের পরিচালক এস.এম নিয়ামতে খোদা, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল্লাহ রাজু সহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংগঠনের সভাপতি কাজী হারুন অর রশীদ মিরন বলেন, করেনাভাইরাস সংক্রমন শুরুর পর আমাদের সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়ায় অসহায়, দরিদ্র, কর্মহীন ও গৃহবন্দি জনগোষ্ঠিকে মানবিক খাদ্য সহায়তা দিতে শুরু করি। পাশাপাশি করোনাভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হয়ে প্রাণ বাঁচানোর প্রচার প্রচারনা করেছি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ৪ উপজেলার ৫ শ’ পরিবারের মধ্যে সেমাই. চিনি. দুধ, পোলাওর চাল, ভাতের চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ডাল ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর মধ্যে সাবান,মার্কস বিতরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!