1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ সমাবেশ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪০৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগনের উদ্যোগে জামাত, বিএনপি’র মদদে উগ্র জঙ্গিবাদ গোষ্ঠির সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দেশব্যাপী সিরিজ বোমা হামলায় নিহত ও আহতদের স্মরণ করে বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশকে অস্থিতিশীল, সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র বানাতে বার বার আগষ্ট মাসকেই বেছে নিয়েছে। এই মাসেই স্ব-পরিবারে জাতির পিতাসহ তার পরিবার সদস্যদের হত্যা, গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলাসহ সকল জঙ্গী তৎপরতার উত্থান হয়ে থাকে। বর্তমান সরকার সেই সকল জঙ্গীদের বিচার করায় ধন্যবাদ জানিয়ে দলীয় নেতা কর্মীদের সজাগ থেকে দেশকে জঙ্গীমুক্ত করার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!