1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত , অভিযুক্ত স্বামী আটক - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত , অভিযুক্ত স্বামী আটক

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩২৯ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মিনাজদি গ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রী ময়না বেগম-(২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাষন্ড স্বামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার কড়দী গ্রামের আবদুল হাই মোল­ার মেয়ে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার কড়দী গ্রামের আব্দুল হাই মোল­ার মেয়ে ময়নার সঙ্গে কালকিনি পৌর এলাকার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খানের (৩৫) পারিবারিকভাবে বিয়ে হয়। সংসারে অভাব-অনটন থাকায় প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। পরে রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সোলায়মানের হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে কুঁপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়নাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল সেবাচীম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।


এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, আমি ঘটনার কথা শুনেই ঘটনাস্থানে গিয়েছি এবং ঐ এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সোলায়মান খান কে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!