1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৫৪ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে শনিবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার পক্ষে মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে ইউএনও, গৌরনদী মডেল থানার পক্ষে ওসি গোলাম ছরোয়ার ও উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদকমোঃ হারিছুর রহমান। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা জানান।


শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী অহিদুল রহমান, ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার আঃ জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফেরোজ হেলেন।
শেষে অন লাইন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও আন্তকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এর পূর্বে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন দলীয় নেতা-কর্মীরা। এ ছাড়া উপজেলার ৬৬৫টি মসজিদে এক সাথে জহর বাদ ১৫ আগষ্ট সকল শহীদদের ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহধর্মীনি নারী মুক্তিযোদ্ধা সাহ নারা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!