1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৭২ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় প্রশাসনের তত্বাবধানে জেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অংশ গ্রহনে ৩শ ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষর চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন পূর্ব সভায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারিহা তানজিন।


ভিডিও কনফারেন্স শেষে উপজেলা পরিষদ চত্তরে গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা বনায়ন কর্মকর্তা মনীন্দ্র নাথ হালদারসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!