1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৯৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর বিল থেকে পুলিশ কলেজ ছাত্র আমিনুর রহমান খানের (২২) লাশ উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ তালতলা বিল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশ থেকে মাছ শিকারের ঝুপি, মোবাইল ও মাছ রাখার ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কলেজ ছাত্র আমিনুর রহমান খান গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিল। নিজড়া গ্রামের পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলার তালতলা বিল থেকে ওই ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করে।


কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, গত ১১ আগস্ট মঙ্গলবার রাতে মাছ শিকারের ঝুঁপি ও ব্যাগ নিয়ে কলেজ ছাত্র আমিনুর মাছ ধরতে বাড়ি থেকে বিলে গিয়ে নিখোঁজ হয়। তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পায়নি। পরে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি জিডি দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তালতলা বিলে ওই কলেজ ছাত্রের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশের পাশ থেকে মাছ শিকারের ঝুঁপি, তার ব্যবহৃত মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে পচন ধরেছে। শরীরে কোন আলামতের চিহ্ন পাওয়া যাচ্ছেনা। তাই পোস্টমর্টেমের পর কলেজ ছাত্রের মৃত্যুর মূল কারণ জানাযাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!