1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে মোবাইল চোরের সক্রিয় সদস্য আটক - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কালকিনিতে মোবাইল চোরের সক্রিয় সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৭৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনিতে মোবাইল চোরের সক্রিয় সদস্য মোঃ রেজাউল হাওলাদার(৩০)কে আটক করেছে থানা পুলিশ। মোবাইল চুরির ঘটনায় তিন জনকে আসামী করে থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী। এদিকে চোরের মূল হোতা ও মামলার আসামী কথিত সাংবাদিক মোঃ লুৎফর হাওলাদার ও জাহাঙ্গির হাওলাদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ যানায়। আজ মঙ্গলবার ভোর রাতে রেজাউলকে আটক করা হয়। কথিত সাংবাদিক লুৎফর মানবাধিকার সংবাদ ও ক্রাইম তালাশ অনলাইন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এবং সে পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের আলেফ হাওলাদারের ছেলে।


পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার এলাকার মোঃ সোহাগ হাওলাদার নামের একজনের মোবাইল চুরি হয়। এ ঘটনার পরে সোহাগ থানায় একটি সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরীর ভিত্তিতে ডাসার থানার এস.আই মোঃ রিপন মোল্লা সিডিআর এনে ওই চোরাইকৃত মোবাইল পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মজিদ হাওলাদারের বখাটে পুত্র মোঃ রেজাউল হাওলাদারের কাছ থেকে উদ্ধার করেন। পরে মোবাইলের মালিক মোঃ সোহাগ হাওলাদার বাদী হয়ে ডাসার থানায় কথিত সাংবাদিক মোঃ লুৎফর হাওলাদার, রেজাউল হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদারের নামে একটি চুরি মামলা দায়ের করেন। পরে ডাসার থানা পুলিশ রেজাউলকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। তবে কথিত সাংবাদিক লুৎফর ও জাহাঙ্গির ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ যানায়।
মানবাধিকার সংবাদ অনলাইন পত্রিকার সম্পাদক আজির উদ্দিন সেলিম বলেন, চুরির ঘটনার সাথে জরিত থাকার সংবাদ পেয়ে আমি লুৎফরকে বহিস্কার করে দিয়েছি।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, মোবাইল চুরির ঘটনায় মামলা হয়েছে। এবং চোরাইকৃত মোবাইলটিও উদ্ধার করা হয়। তবে এর আগেও ওই চোর চক্র থেকে মোবাইল উদ্ধার করা হয়। এবং এ চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এবং বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!