1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনা চিকিৎসায় বরিশালে হাইফ্লো ন্যাসাল ক্যানোলা বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

করোনা চিকিৎসায় বরিশালে হাইফ্লো ন্যাসাল ক্যানোলা বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
করোনা চিকিৎসা সেবা সহায়তায় সরকারীভাবে বরাদ্দকৃত বরিশাল বিভাগের ছয় জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলার জন্য একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সুলতান আহমেদ।


বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল রাজ্জাক, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ পাঁচ জেলার জেলা প্রশাসকবৃন্দ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, ছয় জেলার সিভিল সার্জন প্রমুখ।
শেষে সরকারীভাবে বরাদ্দকৃত বিভাগের ছয় জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলার জন্য একটি এ্যাম্বুলেন্স প্রধান অতিথির পক্ষে হস্তান্তর করেন সচিব সুলতান আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!