1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৩৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা আওয়ামী লীগের উদোগে দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
রবিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভার সিদ্ধান্ত অনুযায়ি করোনা মোকাবেলায় সীমিত আকারে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগ প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে ১৫ আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও তবারক বিতরণ।
একই সময়ে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে দলের হিন্দু নেতৃবৃন্দর আলোচনাস সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন উপজেলার সকল ইউনিয়নের মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!