1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় সরকারী বাঁধা উপেক্ষা করে সরকারী খাল দখল করে দোকান নির্মানের হিড়িক - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় সরকারী বাঁধা উপেক্ষা করে সরকারী খাল দখল করে দোকান নির্মানের হিড়িক

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৭৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আগৈলঝাড়ায় দীর্ঘদিন এসি ল্যান্ড পদ শুন্য থাকায়, ইউএনও করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার মহামারি করোনারা সুযোগে সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পরেছে। তহশিলদারের বাধা উপেক্ষ করে এসকল অবৈধ দোকান নির্মানের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে হুমকীর মুখে পরবে চাষাবাদ।

উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল ব্রীজ সংলগ্ন পাকা সড়কের পাশে সরকারী খাল দখল করে দোতলা দোকান ঘর নির্মান করছেন স্থানীয় কাদের মোল্লার ছেলে বিপ্লব মোল্লা। স্থানীয়রা অভিযোগে বলেন, বিপ্লবের বড় ভাই পুলিশের একজন উর্ধতন কর্মকর্মকর্তা। এই কারণে তহশিলদার তিন তিন বার বাঁধা দিয়ে গেলেও সেই বাঁধা উপেক্ষা করে স্থানীয় প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে খাল দখল করে দোকান ঘর নির্মান করছে।


একইভাবে রাজিহার-বাশাইল সড়কের রাজিহার কালীবাড়ি এলাকায় সরকারী খাল দখল করে দোকান নির্মান করেছেন স্থানীয় শাখাওয়াত হোসেনের ছেলে মাসুম। মাসুম সাংবাদিকদের জানিয়েছে স্থানীয় মাতুব্বরদের অনুমতি নিয়ে সে দোকান তুলেছে।
রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার অবৈধভাবে দোকান নির্মানের সত্যতা স্বীকার করে বলেন, আইনগতভাবে তিনি উচ্ছেদ করতে না পারায় বিষয়টি ইউনিয়ন তহশিলদারকে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের লোকজনের মদদের অভিযোগ করে এইভাবে দোকান নির্মান হলে একমাত্র খালটিতে আর পানি প্রবাহ পাবে না চাষিরা। তবে ওই অবৈধ দোকানসহ ইউনিয়নের সকল অবৈধ দোকান তিনি উচ্ছেদ করবেন বলেও জানান।
রাজিহার ইউনিয়ন ভ‚মি অফিসের তহশিলদার জাহাঙ্গীর হোসেন বলেন, বাশাইল গিয়ে বিপ্লব মোল্লাকে তিন তিন বার অবৈধভাবে দোকান নির্মানে বাঁধা প্রদান করার পরেও সেই দোকান নির্মান চালিয়ে যাচ্ছে। তিনি খাল দখল করে অবৈধ দোকান উচ্ছেদে রবিবার ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন রাজিহার ইউনিয়নে খাল দখল করে অবৈধ শতাধিক দোকান উচ্ছেদের জন্য তালিকা অনেক আগেই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অফিসে জমা দেয়া হয়েছে।
খাল দখল করে দোকান নির্মান করা বিপ্লব মোল্লা বলেন, তিনি তার পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলীয় সূত্রে আপাতত টিনের ঘর তুলছেন। ওই জায়গা তাদের গাছও লাগানো ছিল বলেও দাবি করেন তিনি।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো.আফজাল হোসেন বলেন, বিষয়টি এসিল্যান্ড অফিসের এখতিয়ারভুক্ত। তারা সরকারী সম্পত্তি রক্ষায় পুলিশের সহযোগীতা চাইলে পুলিশ বাধা প্রদান বা অবৈধ উচ্ছেদের জন্য তাদের সার্বিক সহযোগীতা করা হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, অবৈধভাবে খাল দখলের বিষয়ে তিনি আইনহত ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!