1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬৭১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাপের কামড়ে এক স্কুল ছাত্রী ও বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে ।
গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার কোনেরভিটা ও গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার কোনেরভিটা গ্রামের দুলাল বাড়ৈর মেয়ে স্বপ্না বাড়ৈ(১৪) কে গত ৬ আগষ্ট বৃহস্পতিবার রাত দুইটায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপে দংশন করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবাওে সে মারা যায়।


এদিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে বিদ্যুৎপৃষ্টে রতন বালা (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার এক বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রতন বালা বিদ্যুতায়িত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রতন বালা গোলাবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনা দুটির সত্যাতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!