1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত ৩শ’ ছাড়াল - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত ৩শ’ ছাড়াল

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৮৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত ৩ শ’ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। কোটালীপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০৫ জনে।

গত ২৪ ঘন্টায় ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২২ জন। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন । মারা গেছেন ১ জন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (০৬ আগষ্ট) ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের ১ জন, কয়খা গ্রামের ১জন, হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের ১ জন, বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী গ্রামের ১ জন, কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের ১ জন, রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের ২ জনসহ মোট ৭ জনের শুক্রবার সন্ধ্যায় (০৭ আগষ্ট ) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আক্রান্তদের বসতবাড়ি ঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!