1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়া জুয়ার আসর থেকে পেশাদার মাদকসেবী ৬ জুয়াড়ি গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়া জুয়ার আসর থেকে পেশাদার মাদকসেবী ৬ জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৪৫ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়া জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পেশাদার মাদকসেবী ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই মোক্তার হোসেন অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের বড়ইতলা নামক স্থানে জুয়ার আসরে অভিযান চালায়।
অভিযানে দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের মুক্তিযোদ্ধা আলমগীর বাহাদুরের ছেলে পেশাদার মাদকসেবী ঢাকার ছাত্রদল ক্যাডার রুহুল আমিন বাহাদুর (২৫), দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সাহেদ বাহাদুরের ছেলে গোলাম রাসুল (২০), গনি বাহদুরের ছেলে বাচ্চু বাহাদুর (৩৪), মৃত মকবুল বাহদুরের ছেলে ছালেক বাহাদুর (৪৫), সিদ্দিক বাহাদুরের ছেলে সাখাওয়াত বাহাদুর (২৪), মজিদ বাহাদুরের ছেলে সজীব বাহাদুর (২৪)কে জুয়ার কোট ও জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আটককৃতদের স্বজনেরা চেষ্টা করেও ব্যর্থ হয়। জুয়াড়ি আটকের বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হওয়ায় দ্ধে বৃহস্পতিবার দুপুরে এসআই মোক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন,নং- ৪(৬.৮.২০)।
স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদকসেবী ও জুয়াখোর। এরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বংশীয় প্রভাবের কারণে এদের রিুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!