1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পানির বিপদসীমা স্পর্শ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পানির বিপদসীমা স্পর্শ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৯৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পানি বিপদসীমা স্পর্শ করেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সদর উপজেলার মানিকদাহ ও জালালাবাদে মধুমতি নদীতে ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন ।

নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার অন্তত ৩০ টি গ্রামের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৫ শ’ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উচু সড়কে আশ্রয় নিয়েছে। এসব এলাকার ছোট-বড় ১ হাজার পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে শাক-সবজির।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, স্থানীয়রা চ্যানেলে পানি বিপদসীমা ছুঁয়েছে। মধুমতি নদীর পানি বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধুমতি নদীতে ভাঙন শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরো জানান ভাঙন প্রতিরোধে পানি উন্নয়নবোর্ড কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, দুর্গতদের সাহায্যের জন্য ৩শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শিশু, গো-খাদ্য ও শুকনো খাবারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব দুর্গত এলাকার মানুষের কাছে পৌছে দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!