1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় শেখ কামালের জন্মদিনে আওয়ামী লীগের দোয়া মোনাজাত অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় শেখ কামালের জন্মদিনে আওয়ামী লীগের দোয়া মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪৮৪ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকের মাসে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ দোয়া মোনাজাত অনুষ্টিত হয়েছে।

বুধবার বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ শেখ কামালের রুহের মাগফিরাত কামনাসহ ১৫ আগষ্ট জাতির পিতা ও তার পরিবার সদস্যদের সাথে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।


দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, জসীম সরদার, আবুল বাশার হাওলাদার, সফিকুল ইসলাম সকুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!