1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
সংস্কার না হওয়ায় গৌরনদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার শুরু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সংস্কার না হওয়ায় গৌরনদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার শুরু

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪০৬ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের গৌরনদী উপজেলার জন গুরুত্বপূর্ন টরকী বন্দর ভায়া কমলাপুর-ভূরঘাটা সড়ক। এ সড়কের বড়দুলালী গ্রামের নদীর পার সরদার বাড়ি থেকে খান বাড়ি ভেলি ব্রিজের প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় সড়কটি বেহাল অবস্থায় পরে আছে। একটু বৃষ্টি হলেই এই সড়কে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। এলাকাবাসী ও জনপ্রতিনিধি শত চেষ্টার পরেও প্রশাসনিক লোকের দৃষ্টি গোচরে না আসায় অবশেষে বুধবার সকালে বে-সরকারি সংস্থা রাইস ফাউন্ডেশন ও এলাকাবাসির সহযোগীতায় স্বেচ্ছাশ্রমে সংস্কারের কাজ শুরু হয়েছে।

বড়দুলালী গ্রামের বাসিন্দা ও ইতালী প্রবাসী মিজানুর রহমান মুন্সী জানান, উপজেলার টরকী বন্দর হয়ে বার্থী ইউনিয়নের বড়দুলালী, কমলাপুর হয়ে ভূরঘাটা সড়কটি অত্যান্ত জন গুরুত্বপূর্ন। এই সড়কটি দিয়ে কালকিনি উপজেলার পাংগাইসা, ঠেঙ্গামারা, খাঞ্জাপুর, কমলাপুরসহ কয়েকটি গ্রামের শত শত লোক প্রতিদিন যাতায়াত করেন। বড়দুলালী গ্রামের নদীর পার সরদার বাড়ি থেকে খান বাড়ি ভেলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক বাদে বাকি দু’পাশের সড়ক কাপেটিং করা। মাঝ খানে এ এক কিলোমিটার সড়ক বড় বড় গর্ত হয়ে বেহাল অবস্থায় দীর্ঘ দিন যাবত পরে রয়েছে। বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা খায়রুল আহসান খোকন জানান, এ সড়কটি সংস্কারের জন্য একাধিকবার ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। দীর্ঘ দিনেও সংস্কার হয়নি।


বে-সরকারি সংস্থা রাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মশিউর রহমান শরীফ বলেন, জনসাধারনের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা এলাকাবাসির সহযোগীতায় স্বোচ্ছাশ্রমে সড়কের সংস্কারের কাজ শুরু করেছি।
স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, সড়কটি সংস্কার হলে আমাদের এলাকাবাসির যাতায়াতের সুবিধা হবে। ধন্যবাদ জানাই রাইস ফাউন্ডেশন, ইতালী প্রবাসী মিজানুর রহমান মুন্সী ও বেলজিয়াম প্রবাসী আনোয়ার হোসেনসহ যারা এ মহততি উদ্যোগ গ্রহন করেছেন।
সংস্কার কাজের উদ্ধোনের সময় উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী ও রাইস ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মুন্সী, ২নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা খায়রুল আহসান খোকন, রাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক রাজীব খান, অঙ্গ সংগঠনের এমডি ফাহাদ, মোঃ মাসুদ সরদার, মোঃ খায়রুল খন্দকার, সৌরভ হোসেন, আলিম খন্দকার, রিফাত হোসেন, মিঠুন মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!