1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি মানার বালাই নেই ঈদ বিনোদন কেন্দ্রে - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি মানার বালাই নেই ঈদ বিনোদন কেন্দ্রে

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩৯৯ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় সরকারের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ বিনোদন কেন্দ্র পয়সারহাট ব্রীজে দেখা গেছে হাজারো মানুষের ঢল। ঈদের দিন শনিবার দুপুরের পর থেকেই উপজেলার পয়সারহাট ব্রীজ ও বাইপাস ওভার ব্রীজে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের হাজারো নারী,পুরুষ ও শিশুরা। তবে তাদের মধ্যে ছিলোনা কোন সামাজিক দুরত্ব, কারো মুখেই দেখা যায়নি মাস্ক। এমনকি গাড়িতে গাদাগাদি করেই ঘুরতে বের হয়েছেন অনেকেই। করোনার সংক্রমন রোধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের গণজমামেত নিষিদ্ধ করা থাকলেও তা মানছে না কেউ। অবশ্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতাও তেমন দেখা যায়নি।

প্রশাসনের তৎপরতা না থাকায় মুহুর্তের মধ্যেই ওইসব স্থানগুলো রূপ নেয় জনস্রোতে। এযেন করোনা যুদ্ধে জয়ীদের মিলন মেলা। এদিকে হাজারো লোকের উপস্থিতির কারনে পয়সা ব্রীজের আশপাশ এলাকায় হরেক রকমের পসরা সাঁজিয়ে বসেছিল দোকানিরা। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুরতে বের হওয়া লোকজনের জনসমাগম রোধে কোন রকম ব্যবস্থা গ্রহণ না করায় ধীরে ধীরে জনসমাগম বাড়তেই থাকে। সচেতন মহলের দাবি প্রশাসনিক উদাসীনতায় উপজেলায় ঈদ উপলক্ষে বাড়ি আসা লোকজনের মাধ্যমে করোনা ঝুঁকি বেড়েছ বৈ কমেনি।।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!