1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় বেবী হোমের আশ্রিত শিশুদের জেলা প্রশাসকের বিশেষ খাবার পরিবেশন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় বেবী হোমের আশ্রিত শিশুদের জেলা প্রশাসকের বিশেষ খাবার পরিবেশন

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪৪৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের বিভাগীয় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসকের দেয়া ঈদের বিশেষ খাবার পরিবেশন করেছে সমাজসেবা অধিদপ্তর।
জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোম (ছোটমনি নিবাসে) দেশের বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া আশ্রিত অনাথ শিশুদের জন্য ঈদের দিন শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রদান করা দু’টি খাসি কোরবানী দেয়া হয়।


উপজেলা সমাজসেবা অফিসার ও বেবী হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, ঈদের সময়ে ছোটমনি নিবাসের শিশুদের পাশে দাড়িয়ে একজন অভিভাবক হিসেবে অনন্য মানবতার উদাহরণ রাখলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের সাথে ঈদের দিন শনিবার দুপুরে একত্রে খাবার খেয়েছেন তিনিও।
বেবী হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা আরও জানান, পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বেবী হোমে আশ্রিত শিশুদের জন্য দু’টি খাসি উপহার দিয়েছিলেন। ঈদের দিন বিশেস খাবারের জন্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতও আর্থিক অনুদান প্রদান করেন। ঈদের সময় অন্যান্য ব্যবস্থাপনায় বিশেষ খাবারের ব্যবস্থার সাথে শনিবার ওই শিশুদের জন্য কোরবানী দেয়া খাসির মাংস, মুরগীর মাংস, মাছ, পোলাও, সবজি, দই, মিস্টিসহ ঈদের বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হয়েছে বেবেী হোমের আশ্রিত অনাথ শিশুরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!