1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫৯৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা পেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।
আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ঈদ উপহার হিসেবে নগদ ১৫ লক্ষ টাকা তুলে দেন।


এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের ঈদ উপহার হিসেবে ১৫ লক্ষ টাকা পাঠিয়েছেন। আমরা এই টাকা দলীয় নেতা-কর্মীদের মাঝে বিতরণ করে দিবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!