1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে -ডিআইজি শফিকুল - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে -ডিআইজি শফিকুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৮৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেছেন, সারাদেশে জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে, ওরা আর এ দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবেনা। তারপরেও জঙ্গিরা যেন কোনভাবেই একত্রে সংগঠিত হতে না পারে, সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এ ব্যাপারে বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের ইতোমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ কম্পাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে আইন শৃঙ্খলা ও জঙ্গিদের সংগঠিত হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। অপরদিকে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার পুলিশের প্রতিপাদ্য এ শ্লোগান নিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বিভাগের ছয় জেলাসহ বিভিন্ন উপজেলার থানা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১২টি ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করার পাশাপাশি বরিশাল জেলার ১০ থানা এলাকার কমপাউন্ডে ২ হাজার ফলজসহ ওষুধি চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহিউল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!