1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে যাত্র শুরু করলো ‘বাতিঘর’ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে যাত্র শুরু করলো ‘বাতিঘর’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৬৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়’ নিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরি ‘বাতিঘর’ যাত্র শুরু করেছে।

সোমবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ লাইব্রেরির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ, ক্যাপ্টেন শাহাদাৎ চৌধুরী, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী জানান, লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, ক্যারিয়ার, উপন্যাস, তথ্য-প্রযুক্তি, ছড়া-কবিতা, সাহিত্য, রাজনৈতিক, ইতিহাস-ঐতিহ্য, জীবনী, প্রবন্ধ, রান্না-বান্না, ভ্রমণ, শিশুতোষসহ বিভিন্ন ক্যাটাগরীতে প্রায় ২ হাজার বই রয়েছে। বই পড়ার পাশাপাশি পাঠকদের জন্য লাইব্রেরিকেন্দ্রিক পরিচালিত সাহিত্যসভা ও ক্যারিয়ার ক্লাবের সদস্য হওয়ার সুযোগ থাকছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, লাইব্রেরিটি মানুষের মাঝে জ্ঞানের আলো বিস্তার এবং জ্ঞান পিপাসুদের জ্ঞানের চাহিদা পূরণে গুরুত্বপূণ ভূমিকা পালন করবে। এছাড়া করোনাকালে যুবসমাজের অবসর সময় কাটাতে বাতিঘর সহায়ক ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!