1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭২১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু।
গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে গাজী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু তার সঙ্গে ছিলেন।
এর আগে গাজী হাফিজুর রহমান লিকু পৌর ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, কোটালীপাড়ার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু মহোয়দ সেই সব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য কোটালীপাড়ায় এসে ছিলেন। তিনি এসব উন্নয়ন প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!