1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত রেক্সোনার পাশে ইউপি চেয়ারম্যান - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত রেক্সোনার পাশে ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৩৬ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত অসহায় এক নারীর পাশে দাড়িয়েছেন বাকাল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপুল দাস।

উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাবার বাড়িতে আশ্রিত রেক্সোনা আক্তার চায়না তিন দিন পুর্বে কর্মস্থলের সুবাদে কোটালীপাড়ায় পরীক্ষার জন্য করোনার নমুনা প্রদান করেন। সোমবার সন্ধ্যায় রেক্সোনার করোনা আক্রান্তর বিষয়টি ধরা পরে।
কোটালীপাড়া হাসপাতাল থেকে বিষয়টি আগৈলঝাড়া হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনকে রেক্সোনা আক্তার চায়নার করোনা আক্রান্তর খবর জানালে বখতিয়ার ডা. আল মামুন বিষয়টি সংশ্লিষ্ঠ বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাসকে অবহিত করেন।

চেয়ারম্যান বিপুল দাস তাৎক্ষনিক রেক্সোনার বাড়িতে যান। ওই বাড়িতে গিয়ে জানতে পারেন যে, করোনা আক্রান্ত রেক্সোনার জীবনের করুন কাহিনী। স্বামী পরিত্যাক্তা রেক্সোনার একমাত্র ছেলেকেও মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে তার পাষন্ড স্বামী। রেক্সোনা নিজেও এখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় বাড়ির লোকজনের থেকে এখন সম্পূর্ণ আলাদা থাকতে হচ্ছে তাকে। কে তাকে সেবা দিয়ে সুস্থ করবে?
হৃদয় বিদারক রেক্সোনা জীবন কাহিনী জেনে সংশ্লিষ্ঠ বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস রেক্সোনার জন্য মানবিকতার হাত বাড়িয়ে সোমবার সন্ধ্যায় তার জন্য চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, মুড়ি, লবন,বিস্কুট, চা, চিনি পৌঁছে দিয়েছেন তার বাড়িতে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!