1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪০০ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় সীমিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে আটটায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।


উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত,
এসময় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, সফিকুল হোসেন সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেড়ী, মুরাদ শিকদার, চাঁন সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!