1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪০২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে এ জন্মদিন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সোহাগ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, পার্থ সারথী দোবে, মনরঞ্জন বাড়ৈ, আলবার্ট সরকার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুল ছাত্র অজিত বাড়ৈ বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানাছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।
মেডিকেল অফিসার সোহাগ হাওলাদার বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা,বুদ্ধি,জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে।
অনুষ্ঠানে আগত সাড়ে ৩ হাজার শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার সামগ্রী দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!