1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৫৯ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
করোনায় ক্ষতিগ্রস্ত বরিশালের ২শ ৩২জন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে রবিবার এগারোটায় প্রধানমন্ত্রীর অনুদানের ১৩ লাখ ৪০ হাজার টাকা বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিতরণ করেছেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান জেলার তিনটি শিক্ষা, চারজন শিক্ষক এবং ২শ ২৫জন শিক্ষার্থীদের অনুকূলে ১৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।


সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদা।
জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ২৫হাজার টাকা করে ৭৫হাজার টাকা, চারজন শিক্ষকের অনুকূলে ১০হাজার টাকা করে ৪০হাজার টাকা এবং ২শ ২৫জন শিক্ষার্থীদের মধ্যে ২১জনকে তিন হাজার টাকা, পাঁচ হাজার টাকা করে ১শ ১৩জন, ছয় হাজার টাকা করে ৪০জন এবং সাত হাজার টাকা করে ৫১জন শিক্ষার্থীকে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে এ অর্থ পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!