1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গৌরনদীতে যুবতী ধর্ষণ স্বরুপকাঠী থেকে ধর্ষক গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গৌরনদীতে যুবতী ধর্ষণ স্বরুপকাঠী থেকে ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৫২ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল :

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভাড়াটিয়া বাসায় এক যুবতীকে (২৭) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা। পুলিশ অভিযুক্ত ধর্ষক জুয়েল কাজীকে (৩৬) বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের এক যুবতী গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কিরু কাজীর বখাটে পুত্র জুয়েল কাজী (৩৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় একাধিক বার যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীতে যুবতীকে বিয়ের কথা বললে জুয়েল বিয়ে করতে অপরগতা প্রকাশ করে। এ ঘটনায় ধর্ষিতার মা গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীকে আসামি করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামি জুয়েল আত্মগোপন করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির জুয়েলের সন্ধান পেয়ে বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী থানা পুলিশের সহযোগীতায় স্বরুপকাঠী বাজার এলাকা থেকে অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!