1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৪৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন নিজ সিঙ্গা গ্রামের নেপাল সমাদ্দারের ছেলে সুজিত সমাদ্দার (৩৭) ও খড়লিয়া সিঙ্গা গ্রামের রবি চরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫)।


গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এস.আই লিয়াকত হোসেন জানান, মাটি কেটে ট্রলার ভর্তি করে সিঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শ্যামল দত্তের বাড়িতে যান ৫ শ্রমিক। মাটি নামিয়ে দিয়ে ফেরার সময় শ্যামল দত্তের বাড়ির পেছনে ট্রলারটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এতে ট্রলারে লোহার অংশে বসে থাকা ২ শ্রমিক সুজিত ও গোবিন্দ বিদ্যুৎস্পর্শে মারাত্নক আহত হন। ট্রলারের বাঁশের মাচায় বসে থাকা ৩ শ্রমিক টিটু বর (৩০),রথিন বিশ্বাস (২৬) ও সুজিত বিশ্বাস (৫০) ট্রলার থেকে পানিতে ঝাপ দিয়ে বেঁচে যান। আহত ওই দু’ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই ওই দু’ শ্রমিকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!