1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনায় আওয়ামী লীগ নেতা মাহামুদের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

করোনায় আওয়ামী লীগ নেতা মাহামুদের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৭২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহামুদ আলমের (৫০) মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হলো।
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বুধবার (২২ জুলাই) মারা যান।


আওয়ামী লীগ নেতা মাহামুদ আলমের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে। তিনি বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
তিনি জানান, মাহামুদ আলমের শরীরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তিনি ও তার স্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন বনানী গত ১৬ জুলাই নমুনা দেন । পরের দিন ১৭ জুলাই তাদের দু’ জনের শরীরে করোনা সনাক্ত হয়।
পরে তারা দু’জন শহরের ফকিরকান্দির এলাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তাদের অবস্থার অবনতি হলে প্রথমে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২১ জুলাই তাকে ও তার স্ত্রীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২২ জুলাই) সকালে মাহামুদ আলম মারা যান।
এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, কাশিয়ানীতে ৬ জন, মুকসুদপুরে ৫ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন ও কোটালীপাড়ায় ১ জন রয়েছেন। এছাড়া ১ জন করোনা রোগী আত্মহত্যা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!