1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকে অপহরণ করে হত্যা চেষ্টা ; বিচারের দাবিতে মানববন্ধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকে অপহরণ করে হত্যা চেষ্টা ; বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৪৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রনি শেখকে অপহরন করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর ছাত্রলীগ। আজ মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তানজির আহমেদ, সেচ্ছাসেবক লীগ সম্পাদক শেখ নিজামুল হক, উপজেলা ছাত্রলীগের সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাজমুল হক, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদ শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস শেখ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী হেদায়েত, মৎস্যজীবী লীগের সভাপতি মুকুল শেখ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) ছাত্রলীগ নেতা রনি শেখকে টুঙ্গিপাড়া থেকে অপহরন করে নড়াগাতী উপজেলার মুলশ্রী গ্রামের নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করে ওই গ্রামের টুটুল মল্লিকের ছেলে বাপ্পি মল্লিক। পরে রাত ১১ টার দিকে রনির স্বজনরা সেখান থেকে উদ্ধার করে। কিন্তু থানায় মামলা করতে গেলেও এখন পর্যন্ত কোন মামলা নেয়নি। তাই থানায় মামলা নিয়ে অপহরণের মূল হোতা বাপ্পি মল্লিককে গ্রেফতারের করতে হবে। পরে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও ইউএনও নাকিব হাসান তরফদারের পৌর ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!