1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় ঈদের জন্য টুং-টাং শব্দে মহাব্যস্ত কামার পাড়ার শিল্পীরা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় ঈদের জন্য টুং-টাং শব্দে মহাব্যস্ত কামার পাড়ার শিল্পীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৮৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
ঈদ-উল-আযহা’র বাকি আর মাত্র ১০দিন। কোরবানির ঈদ মানেই পশু জবাই। আর পশু জবাই করতে দরকার দা, বঠি, ছুরি, চাকু, চাপাতিসহ বিভিন্ন ধারালো সরঞ্জাম। তাই গ্রাহকের চাহিদা অনুযায়ি এসব জিনিসপত্র তৈরী করতে আগুনে পোড়ানো নরম লোহায় হাতুড়ি পেটানো ঠুং-ঠাং শব্দে দিন ও রাতে সমান ব্যস্ততায় সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়ার কামার পাড়ার শিল্পীরা।
কোরবানির দিন যত ঘনিয়ে আসছে কামার শিল্পীদের ব্যবস্ততা তত বেড়েই চলেছে। অধিক পরিশ্রম হলেও বছরের অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে বাড়তি রোজগারের আশায় প্ররিশ্রমের অবসাদ ভুলে ঈদে চকচকে নতুন নোটের আশায় কাজ করে যাচ্ছেন কামার পারার শিল্পীরা।
লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কোরবানির অপরিহার্য এসব জিনিসপত্রের দামও এবার বেড়েছে বলে জানিয়েছে রাজিহার গ্রামের কামার শিল্পী অশোক দাশ, বাসুদেব দাশ। তারা জানান, এখন জিনিসপত্রর ক্রেতাদের অনেক ভীড়। কামারদের কেউ ব্যস্ত নতুন দা-বঠি তৈরিতে, আবার কেউ ব্যস্ত পুরনো দা, বঠি, ছুরি, চাপাতিতে শান (ধারালো করার কাজে) দিতে। তবে নতুন কাজের চেয়ে গৃহস্থদের কাছে পশু জবাইয়ের জন্য পুরানো দা-চাকু গুলোতেই শান দিতে বেশি আগ্রত গ্রাহকদের। এজন্য গ্রাহকের চাহিদা মেটাতে অন্যান্য সময়ের চেয়ে বেশী পারিশ্রমিক দিয়ে আগে থেকেই ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি লোকও রেখেছেন কামার শিল্পীরা।


সরেজমিনে আগৈলঝাড়া উপজেলা সদর বাজার, রাজিহার, গৈলা বাজার, গুপ্তের হাট বাজার, সাহেবেরহাট, বাশাইল, পয়সারহাট, ছয়গ্রামসহ বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বঠি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে দেখা গেছে কামারদের। ব্যবহার্য্য জিনিসপত্রর স্থানীয় চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে তাদের তৈরী চাকু, দা বঠিসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেশের বিভিন্ন এলাকায়। পাইকারদের অর্ডার করা মালামাল আগেই তৈরী করে রেখেছেন কর্মকাররা মৌসুমী ব্যবসার জন্য কোরবানির পশুর মাংস বানিয়ে বাড়তি রোজগার করতে কসাইরাও অনেকেই নতুন জিনিসপত্র বানাচ্ছেন। কামারপাড়ার এই ব্যস্ততা থাকবে কোরবানির আগের দিন পর্যন্ত বলে জানান কামার শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!