1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ এক ব্যবসায়ি গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ এক ব্যবসায়ি গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৪৭ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশের মামলা দায়ের।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গৈলা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে শনিবার রাতে পুলিশ অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল সেখানে অভিযান চালায়।


পুলিশি অভিযান টেরে পেয়ে সেখানে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ি পালানোর চেষ্টাকালে অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে মো. ফারুক আহম্মেদ সেন্টু সরদার (৩৫) কে একটি ব্যাগসহ আটত করে। এসময় ফারুকের কাছ থেকে ১কেজি ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করলেও সেন্টুর অপর সহযোগী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
এঘটনায় এসআআই সুশান্ত কুমার বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন, নং-৯ (১৯.৭.২০)।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্বাস উদ্দিন গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ সেন্টুকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত সেন্টুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!