1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন করা হবে-কৃষিবিদ সমীর চন্দ - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন করা হবে-কৃষিবিদ সমীর চন্দ

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩২২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের পক্ষ থেকে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেট চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ ও গাছের চারা রোপন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো বলেন, মহামারি করোনা পরবর্তী সময়ে দেশে যাতে খাদ্য সমস্যা দেখা না দেয় তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কৃষকলীগ সারাদেশে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করছে।


বাংলাদেশ কৃষকলীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মুন্সী এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি), সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি আশালতা বৈদ্য, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন মিত্র বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!