1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র চেহলাম উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা সভা - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র চেহলাম উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৫২ জন সংবাদটি পড়েছেন।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা :

বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা সাহান আরা বেগমের চেহলাম উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা সাহান আরা আবদুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী সাহান আরা আবদুল্লা’র চেহলাম উপলক্ষে তাঁর পারিবারিক উদ্যোগে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
নারী জাগরণের পথ প্রদর্শক, দক্ষ সংগঠক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ’৭৫ এর ১৫ আগস্ট কাল রাতের প্রত্যদর্শী ও সন্তান হারানো শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সভাপতি এড্যভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। অন্যদিকে একই সময়ে দলীয় অফিসে সাহান আরা আবদুল্লাহর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ দলের হিন্দু নেতৃবৃন্দ।


উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও ’৭৫এর ১৫আগষ্ট ঘাতকের হাতে শহীদ সুকান্ত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিসিআইসি’র পরিচালক মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আশিক আবদুল্লাহর মা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ ৭২বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। এসময় বিভিন্ন মসজিদের পেশ ইমামগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!