1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বোনের হত্যাকারীদের শাস্তির দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় বোনের হত্যাকারীদের শাস্তির দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বোনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাই।
আজ শুক্রবার উপজেলার রাজিন্দারপাড়া গ্রামে নিহত কুলসুম বেগম(৬০) এর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুলসুম বেগমের ভাই স্কুল শিক্ষক আবুল কালাম ফকির লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আমার বোন একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ৪ জুলাই আমার বোনের সৎ ছেলেরা নির্মম ভাবে পিটিয়ে আমার বোনকে হত্যা করে। এ ঘটনায় আমার ভাগ্নে স্বপন সিকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০২/২০২০। এই মামলা দায়েরের পরে পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে। কিন্তু মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদার এখনো গ্রেফতার হয়নি। মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদার প্রতিনিয়ত তার সৎ ভাই ও মামলার বাদী স্বপন সিকদারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি অবিলম্বে মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদারের গ্রেফতার ও আমার বোনের হত্যাকারীদের শাস্তি দাবি করছি।
এ সময় নিহত কুলসুম বেগমের ভাই আব্দুল হালিম ফকির, মেয়ে তাসলিমা বেগম, ছেলে মহসিন সিকদার, স্বপন সিকদার উপস্থিত ছিলেন।


নিহত কুলসুম বেগমের ছেলে ও মামলার বাদী স্বপন সিকদার অভিযোগ করে বলেন, মামলা প্রত্যাহার করে না নিলে আমার সৎ ভাই আলাউদ্দিন সিকদার আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই হিমেল রানা বলেন, মামলার ৭ আসামীর মধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য: গত ৪জুলাই কুলসুম বেগমকে তার সৎ ছেলেরা পিটিয়ে হত্যা করে। কুলসুম বেগম উপজেলার রাজিন্দারপাড়া গ্রামের ছবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!