1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৪৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজী ও ভ‚মিদস্যুতার অভিযোগ এনে জেলা সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের হাশেম গোলদারের পুত্র মন্টু গোলদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মৃতঃ আবদুর রশিদ খানের পুত্র সোহেল খান।


লিখিত বক্তব্যে সোহেল বলেন, মন্টু গোলদার নিজেকে বরিশাল কাউনিয়া থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ভ‚মি দস্যুতার মত কাজ করে আসছে। সে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কেউ তার প্রতিবাদ করতে গেলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী প্রদান করে। এছাড়াও সে মাদকের ডিলার হওয়ায় অনেক সময় তার কথা না শুনলে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী প্রদান করে। সম্প্রতি মন্টু গোলদারের বিরোধিতা করায় কাউনিয়া থানায় এলাকার ১১ জনের বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করে। মন্টু গোলদারের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্যই সে (মন্টু গোলদার) মামলা দিয়ে হয়রানী করে আসছে।
সংবাদ সম্মেলনে সোহেল আরও বলেন, মন্টু গোলদারের অপকর্মের বিরুদ্ধে গ্রামবাসী অতিষ্ট। সে গ্রামে মাদকের হাট বসায়। এমনকি মাদকের একটি বাহীনি তৈরি করে এলাকায় মাদকের বিস্তার গড়ে তুলেছে। রাতারাতি সে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। তার মাদক ব্যবসা জমজমাট করতে নানা পন্থা অবলম্বন করছে। তবে এতে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়েনি। যার ফলে সে অবাধে তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মন্টু গোলদারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মামলা করতে গেলে নারীদের দিয়ে হয়রানী করে। তাই মন্টু গোলদারকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!