1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে নকল ভ্যাকসিন রাখার দায়ে যমুনা মেডিকেল সাপ্লাইয়ের মালিককে ১ বছরের কারাদন্ড - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে নকল ভ্যাকসিন রাখার দায়ে যমুনা মেডিকেল সাপ্লাইয়ের মালিককে ১ বছরের কারাদন্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৬৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বিপুল পরিমান অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে যমুনা মেডিকেল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে ১ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে এ সাজা ও জরিমানা করেন ভ্রাম্যামান আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু।

ভ্রাম্যামান আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ টাওয়ারে যমুনা মেডিকেল সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ পিস অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ঔষধের মোড়ক উদ্ধার করা হয়। এসব রাখার দায়ে মেডিকেল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে ১ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!