1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় বাসর রাতে পালিয়ে গেল নববধূ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় বাসর রাতে পালিয়ে গেল নববধূ

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫৪৪ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বাসর রাতে স্বামীর বাড়িতে নানী ও আপন ভাইকে রেখে গভীর রাতে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে এক নববধূ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের। এঘটনায় সোমবার নববধুর ভাই আরিফুল ইসলাম শেখ এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।


ডায়রী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুর আলম হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের সাথে পাবনা জেলার আমিনপুর থানার রাজ নারায়নপুর গ্রামের হারিচ শেখের মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার মীমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়। ওই দিনই নববধুর ভাই আরিফুল ও নানী আয়শা খাতুন বরযাত্রীদের সাথে নতুন বোন জামাইর বাড়ীতে আসেন। রবিবার (১২ জুলাই) রাতে নববধু সুমাইয়া বোন জামাই সোহাগ হাওলাদারের বাড়ী থেকে নিখোঁজ হয়।
নববধুর স্বামী সোহাগ হাওলাদার জানান, রবিবার (১২ জুলাই) রাতের খাবার খেয়ে বাসর ঘরে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। পরে ঘরের আলমিরায় থাকা ৫০ হাজার টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হই। তবে নববধু কার সাথে পালিয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!