1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৪৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে মালবাহী ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৩২) নামে এ নারী নিহত হয়েছেন। এসময় নছিমন চালক শাহ আলম শেখ (৩০) আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়ায় রেলগেটে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রেখা বেগম কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী। এঘটনায় আহত নসিমন চালক শাহ আলম শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তার বাড়িও একই গ্রামে।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার থেকে ঘর নিমার্ণের সামগ্রী কিনে নসিমনে করে ওই নারী খাড়বাড়ি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন । এ সময় কুষ্টিয়া থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুপুর ১টার সময় তিলছাড়া ষ্টেশনে পৌছালে তাদের নসিমনে ধাক্কাদেয় এসময় ওই নারী ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হন। আহত হন নছিমন চালক। আহত নছিমন চালককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দূর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!