1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
হিজলার নদী ভাঙ্গনী এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

হিজলার নদী ভাঙ্গনী এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৯১ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
মেঘনা নদীর কড়াল গ্রাসে বিলীন হয়ে যাওয়া বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে হিজলা উপজেলা সংলগ্ন ৮নং বাউশিয়া, ৭ নং ওয়ার্ড বাহেরচর, ৯ নং ওয়ার্ড উত্তর বাউশিয়া, পুরাতন হিজলা বন্দর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন পানিউন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল প্রধান প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ।
বর্তমানে উত্তাল মেঘনা নদী বেপরোয়া হয়ে উঠায় ভাঙ্গতে শুরু করছে হিজলা উপজেলার বিভিন্ন অঞ্চল। সেই সাথে পাল্লা দিয়ে ভাঙ্গছে হিজলা উপজেলা সদর সংলগ্ন ৮ নং বাউশিয়া গ্রাম। হুমকীর মুখে রয়েছে হিজলা উপজেলা পরিষদ, প্রশাসনিক ভবন। হিজলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান মেঘনা কড়াল গ্রাসের মুখে সহ উপজেলা প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার মুখে থাকার সংবাদ স্থানীয় দৈনিক, জাতীয় ও স্থানীয় অনলাইন মিডিয়া, ফেসবুকসহ মেঘনার ভাঙ্গন, হিজলা উপজেলার রক্ষ করা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা নানাভাবে সংবাদ প্রচারিত হলে এগিয়ে আসেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।


ভাঙ্গন কবলিত হুমকীর মুখে থাকা হিজলা উপজেলা পরিষদ সংলগ্ন ৮নং বাউশিয়া গ্রামের দক্ষিণ বাউশিয়া, দক্ষিণ পশ্চিম বাউশিয়া, মধ্যে বাউশিয়া সারকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার পরিদর্শন করেন তাঁরা। এসময় পাণি উন্নয়ন বোর্ডের সাথে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদসহ স্থানীয় হাজারো অসহায় নদী ভাঙ্গনী মানুষ।
এসময় পানিউন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল প্রধান প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ জানান, শিঘ্রই হিজলা উপজেলা রক্ষা বাঁধের জন্য থোক বরাদ্দ থেকে জরুরী ভিত্তিতে কাজ শুরু হবে। হিজলা উপজেলাকে ভাঙন থেকে রক্ষা করার জন্য ৫’শত কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। এখন যা হচ্ছে আপদকালীন। পরবর্তীতে তাঁরা পুরাতন হিজলা, উত্তর বাউশিয়া, হরিনাথপুর, আলীগঞ্জ, উলানিয়া ভাঙ্গনকবলীত স্থানও পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল তালুকদার, কার্যসহকারী মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!