1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর আত্মহত্যা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ১৮৭৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে তিথী সরকার (১৮) ও অর্চনা রানী বাড়ৈ (২৭) নামে দুই গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার উপজেলার কলাবাড়ী ও শুয়াগ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
তিথী সরকার উপজেলার ডহরপাড়া গ্রামের বিপুল বালার স্ত্রী। অপরদিকে অর্চনা রানী বাড়ৈ শুয়াগ্রামের উজ্জল বাড়ৈর স্ত্রী।


জানাগেছে, গত ৩ মাস আগে কলাবাড়ী গ্রামের দুঃখীরাম সরকারের মেয়ে তিথী সরকারের সাথে ডহরপাড়া গ্রামের বাবুলাল বালার ছেলে বিপুল বালার পারিবারিক ভাবে বিয়ে হয়। ঘটনার দিন সকালে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী যাওয়া নিয়ে তিথীর মা পুষ্প সরকারের সাথে তিথীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর তিথী বাবার বাড়ীতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে উপজেলার শুয়াগ্রামের উজ্জল বাড়ৈর স্ত্রী অর্চনা বাড়ৈ শাশুড়ীর সাথে ঝগড়া করে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনা দু’টির সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে দুটো ঘটনাই আত্মহত্যা বলে মনে হয়। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!