1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ার পৌর মেয়রের করোনা জয় - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ার পৌর মেয়রের করোনা জয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫১৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
করোনাকে জয় করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজী মো: কামাল হোসেন শেখ। করোনায় আক্রান্তের পরে প্রায় তিন সপ্তাহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিষয়টি গত বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য নিশ্চিত করেছেন।


দলীয় সুত্রে জানাগেছে, গত জুন মাসের মাঝামাঝি সময়ে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ জ্বরে আক্রান্ত হয়। এর পর তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন।
এর আগে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ কর্মহীন হয়েপড়া মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়। এছাড়াও পৌরসভার বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা, পৌরবাসীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরণের সচেতনতামুলক কাজ করেন।
অপরদিকে দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, করোনার শুরু থেকেই মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বিরামহীন ভাবে জনগনের জন্য কাজ করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি করোনাকে জয় করে জনগনের সেবায় পুনরায় কাজ শুরু করেছেন। এই করোনাযোদ্ধার সুস্থতায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মেয়র মহোদয়ে করোনা পজিটিভ আসার পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে আমাদের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়েছেন । পর পর দু’বার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, পৌরবাসীর দোয়ায় ও চিকিৎসকের পরামর্শ মেনে চলায় আমি সুস্থ হয়েছি। তবে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা যেন মনোবল শক্ত রেখে চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!