1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ৭টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে ৭টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৬৬৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ৭টি ব্যাটারি চালিত অটোবাইক সহ আন্তঃ জেলা অটোবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ চক্র ৮০টি অটোবাইক চুরির কথা স্বীকার করেছে।
গতকাল বুধবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের অটোবাইক সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের কমলেশ বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৪২) ও একই গ্রামের মৃত দিলীপ সরকারের ছেলে জিতুম সরকার (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ দিন তাদের গোপালগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার পর তারা এ পর্যন্ত ৮০টি আটোবাইক চুরির কথা স্বীকার করেছে।


গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ থেকে অটোবাইক চুরির ঘটনা ঘটছিলো। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ অটোবাইকের মালিকরা পুলিশের কাছে অভিযোগ করেন। তারাপর মাঠে অভিযান চালিয়ে ৭টি অটোবাইক সহ ২ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, চক্রের ২/৩ জন সদস্য যাত্রী বেশে প্রথমে ইজিবাইক ভাড়া করেন। এরপর কিছু দূর যাওয়ার পর তারা কোন দোকান থেকে স্পীড বা কোমল পানীয় কিনে প্রথমে নিজেরা পান করেন। এরপর কৌশলে বোতলের অবশিষ্ঠ ড্রিংকসের সাথে চেতনানাশক বা ঘুমের ঔষধ মিশিয়ে ইজিবাইকচালককে পানের অনুরোধ করে। ইজিবাইকচালক দেখে যে যাত্রীরা ড্রিংকস পান করেছে। তাই সন্দেহ না করে সেও তা পান করে। এরপর ইজিবাইকচালক অজ্ঞান হয়ে পড়লে চোর বা প্রতারকরা চালককে ইজিবাইক হতে নামিয়ে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি করে বিভিন্ন জেলায় তাদের পরিচিত গ্যারেজ বা সদস্যের কাছে পৌঁছে দেয়। তারা বিভিন্ন লোকের নিকট ইজিবাইক বিক্রি করে । এ চক্র গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ৮০ টি ইজিবাইক চুরি করে বিক্রির কথা স্বীকার করেছে। অবশিষ্ট চোরাই ইজিবাইক উদ্ধার ও ইজিবাইক চোরচক্রের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশের এ উর্ধতন কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!