1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মোবাইলে ডেকে নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মোবাইলে ডেকে নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৭৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইলে ডেকে নিয়ে রইচ শেখ নামে এক ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত রইচ কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কাশিয়ানী উপজেলার চর পিংগলিয়ায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত রইচ শেখের চাচা মো. আবুল কালাম কালু কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মো. আবুল কালাম কালু বলেন, শহীদুল ইসলাম শহীদ আমার ভাতিজা রইচ শেখকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফোন করে চর পিংগলিয়া গ্রামের জুলফিকার মিনার চায়ের দোকানের কাছে যেতে বলে। রইচ তার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে সেখানে যায়। তাকে ফাকা জায়গায় নিয়ে গিয়ে শহিদ ও তার লোকজন চাইনিজ কুড়াল, রামদা দিয়ে হাত, পা, মাথা ও শরীর বিভিন্ন স্থানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় হামলাকারীরা তার পকেট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রইচ শেখের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


হাসপাতালের চিকিৎসাধীন রইচ শেখ বলে, ঢাকা থেকে আব্বুর পাঠানো টাকা বিকাশ থেকে তুলে বাড়ি যাওয়ার সময় শহীদুল ইসলাম শহীদ আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি আমার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে দেখা করতে করি। তারপর শহীদ ও তার লোকজন আমার উপর অতর্কিতে হামলা করে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
কাশিয়ানী থানার এসআই আলমগীর কবির বলেন, হামলাকারীরা রইচ শেখ নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে মারাত্নক জখম করেছে। আহত রইচ শেখের চাচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!