1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১ - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

টুঙ্গিপাড়ায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৫৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ কেড়ালকোপা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই যুবক রিয়াজুল কাজী কেড়ালকোপা গ্রামের নান্নু কাজীর ছেলে (২২)। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম এ তথ্য জানিয়েছেন।


এ দিকে যাকে নিয়ে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনা সেই করোনা উপসর্গে মৃত বরণকারী কাজী আলমগীরের (৬৫) নমুনা রিপোর্ট পজেটিভ এসেছে। গতকাল সোমবার ( ৫ জুলাই) রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। গত ৪ জুলাই টুঙ্গিপাড়া সদরের কেড়ালকোপা গ্রামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে স্বজনদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাস তাকে প্রাথমিক চিকিৎসক দিয়ে ভর্তির কায়ৃক্রম শুরু করেন।এরই মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তখন রোগীর স্বজন গাজী তরিকুল সহ ৪/৫ জন দ্বায়িত্বে অবহেলার অভিযোগে এনে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কর্তব্যরত নার্সদের উপর ও তারা চড়াও হন । পরে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসীম উদ্দিন বাদী হয়ে গত ৪ জুলাই রাতে টুঙ্গিপাড়া থানায় গাজী তরিকুলের নাম উল্লেখ সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদ, বিচার ও প্রধান অভিযুক্ত কাজী তরিকুলসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবিতে টুঙ্গিপাড়া হাসপাতালের চিকিৎসকরা রোববার থেকে বর্হিবিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন। কিন্তু চিকিৎসকরা হাসপাতালের করোনা ইউনিট ও জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগ চালু রেখেছেন ।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বলেন, আমরা হাসপাতালের করোনা ও জরুরী বিভাগ সহ সব বিভাগ চালু রেখেছি। এ ঘটনার বিচার, প্রধান অভিযুক্তকে গ্রেফতার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে শুধু বর্হিবিভাগে চিকিৎসা সেবা রোববার থেকে বন্ধ রাখা হয়েছে।সোমবার এটি অব্যাহত রয়েছে। ঘটনার প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাকেসহ অভিযুক্তরা গ্রেফতার করা হলেই আমরা বর্হিবিভাগ চালু করে দেব । আমরা প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছি।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, চিকিৎসক লাঞ্ছিত মামলায় গতকাল রোববার রাতে আমরা ১ জনকে গ্রেফতার করেছি। অভিযুক্ত প্রধান আসামীসহ অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!