1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কাশিয়ানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৭৮ জন সংবাদটি পড়েছেন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবৈধ দখলদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘কাশিয়ানী নিউজ ২৪ ডটকম’র সম্পাদক পরশ উজির (৩৭)।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের সন্ধ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই সাংবাদিক বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক পরশ উজির বলেন, কাশিয়ানী সদরের সন্ধ্যা বাজার এলাকায় কুঠির খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল। আমি খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযানের ছবি তুলি। এ সময় আলী আজম শিকদার লিটন নামে এক অবৈধ দখলকারী আমার ওপর চড়াও হয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় তার সাথে আরো কয়েকজন দখলকারী সংঘবদ্ধ হয়ে আমার শার্টের কলার ধরে টান দেয় এবং সাংবাদিক তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।’

পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় ওই দখলকারীরা। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি মোঃ আজিজুর রহমানসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাঁরা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, ‘আমি ওই সাংবাদিকের অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!