1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কুঠিরখাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কুঠিরখাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৫৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদরের মধ্যদিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনের একমাত্র কুঠিরখাল দখলমুক্ত করতে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সন্ধ্যা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ২০ অবৈধ স্থাপনা উচেছদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, ওসি মোঃ আজিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মীর শাহিনুর রহমান, শাখা কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।

কাশয়িানীর বারাশিয়া নদীর কুঠিরঘাট এলাকা থেকে উত্থিত হয়ে পোনা গ্রামের মধ্যদিয়ে বিল পবনের সাথে মিলিত হয়েছে কুঠরি খাল। খালটি পানি নিষ্কাশনে বিরাট ভূমিকা পালন করে আসছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা খালটি দখল করে অবৈধভাবে নানা স্থাপনা গড়ে তোলেন। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, কুঠির খাল একটি ঐতিহ্যবাহী খাল। এ খালটি রক্ষার জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছি। পাশাপাশি অন্যান্য খালগুলো দখল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, উপজেলার বেদখল হয়ে যাওয়া খালগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। কুঠির খাল দখলমুক্ত হওয়ার পর অন্যান্য খালগুলোও উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!