1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪২৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বাসের ধাক্কায় নয়ন খান (২৬) নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছে।
আজ রোববার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ইজি বাইক চালক নয়ন খান সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু খানের ছেলে।


গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, নয়ন ইজি বাইক নিয়ে নিয়ে গোপালগঞ্জে থেকে কাশয়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ইজিবাইক মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ইজিবাইক চালক বাসের সাথে জড়িয়ে ৫শ মিটার দূরে মহাসড়কের উপর ছিটকে পড়ে মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পঠিয়েছে। এ ঘটনায় আল আরাফাত বাসটিকে আটক করেছে পুলিশ। কিন্তু চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!